রোজদিন ডেস্ক : ফের পাহাড়ে ভূমিকম্প। আর তাকে কেন্দ্র করে ছড়াল তুমুল আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের মাটি। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। তবে ভুমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা গিয়েছে কম্পনের উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৬। বহু পর্যটক এই সময় পাহাড় ও ডুয়ার্সে আছেন। এই ঘটনায় তাঁরাও আতঙ্কিত। প্রশাসনও সতর্ক। এর আগে গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দার্জিলিং৷ কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়৷ সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিম। গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিভিন্ন জায়গায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি৷

Be the first to comment