সহ কম্যান্ডারকে হত্যা মাওবাদীদের!!

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর মাথার দাম ছিল ২২ লাখ টাকা। অন্বেশ ওরফে রেণু নামের এই মাওবাদী কম্যান্ডারের বিকৃত দেহ উদ্ধার হোল ওড়িশার কন্ধমালের পাকারি সংরক্ষিত জঙ্গলে। পুলিশের অনুমান, অন্বেশ অস্ত্র ছেড়ে আত্মসমর্পণের কথা ভাবায় সহ মাওবাদীরা তাঁকে হত্যা করেছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের আহবানে সাড়া দিয়ে ওড়িশা, মধ্য প্রদেশ, দক্ষিণ ভারতের একাধিক মাওবাদী নেতা, কর্মীরা আত্মসমর্পণ করেছেন, আবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণও দিয়েছেন। ওড়িশার এই মাওবাদী নেতাও আত্মসমর্পণের কথা ভাবায় সহকর্মীরাই তাঁকে হত্যা করেছে বলে পুলিশের অনুমান। এই ঘটনার প্রেক্ষিতে ওই রাজ্যে মাওবাদী বিরোধী অভিযান আরও জোরদার হয়েছে।
উল্লেখ্য, আগামী মাসের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*