রোজদিন ডেস্ক : এসআইআরের পর শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা য় কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করেন। যত শীঘ্র সম্ভব তা শুধরে নেওয়ার চেষ্টা হবে বলে জানান তিনি। কেউ ইচ্ছাকৃত ভুল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা ও নেওয়া হবে। সব বুথেই এই তালিকা থাকবে। যে সব নাম বিবেচনাধীন আছে, তার শুনানি প্রক্রিয়াও যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা হচ্ছে বলে তিনি জানান।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের চা-বাগান শ্রমিকদের জন্য বিশেষ নথি বিবেচনা করা হয়েছে। যে ভোটার রা শুনানিতে ডাক পেয়েও আসেননি, তাঁদের কি হবে প্রশ্নে মনোজ আগরওয়াল বলেন,তাঁদের কাজ ভোটার দের সচেতন করা। বি এল ও রা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। নথি জমা দেওয়া ভোটারদের দায়িত্ব, তাঁরা তা না দিলে কি করা যাবে!!
অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শনিবার বর্ধমানের এক নির্বাচনী সভায় বলেন, একার চেষ্টা য় বামপন্থীদের পরাস্ত করা সম্ভব ছিল না বর্তমান শাসক দলের। দেশি, বিদেশি বহু অশুভ শক্তি আরএসএস, বিজেপি, কংগ্রেস-সহ বহু দলকে একত্রিত করেছিল। হয়েছিল রামধনু জোট। সর্বগ্রাসী আক্রমণ হয়েছিল বামেদের বিরুদ্ধে। এখন একে রুখতে বামপন্থার বিকাশ, পুনরুত্থান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
আরএসএস-কে তোপ দেগে বলেন, এসআইআর ওদের একটা এজেন্ডা। বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের চেষ্টা হয়েছে।
কোভিডের সময় ও এসআইআরে রেড ভলান্টিয়ার, সিপিএম কর্মী সমর্থকদের সহায়তায় তাঁরা মানুষের আস্থা অর্জন করেছেন বলে তিনি জানান।

Be the first to comment