ইরানে সর্বোচ্চ নেতা খোমেইনি নিহত, নিন্দায় জাতীয় কংগ্রেস সভাপতি

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির নিহত হওয়ার তীব্র নিন্দা করলো জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই যেভাবে আয়াতোল্লা খোমেইনিকে হত্যা করা হয়েছে তাঁরা দ্বর্থহীন ভাবে এর নিন্দা করেন।
মহাত্মা গান্ধী, জহরলাল নেহরুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত বরাবরই শান্তির পক্ষে, অপর দেশে আধিপত্যর বিরোধী। যে দেশের যা সমস্যা, তা সেখানকার জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত, কোন বহিরাগত শক্তির ওপর তা নির্ভর করে না।
অন্যদিকে খোমেইনির হত্যার প্রতিবাদে রবিবার জম্মু কাশ্মীরে তুমুল বিক্ষোভে দেখানো হয়।
জামাইতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি সৈয়দ সাদাতুল্লা হুসেইনি নিহত আয়াতোল্লা খোমেইনির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সি পি ডি আর সি ও এর তীব্র নিন্দা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*