- রাজ্যসভা নির্বাচনের জন্য বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করলেন তৃণমূলের চার প্রার্থী— রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামী। মনোনয়ন জমা দেন বিজেপি মনোনীত প্রার্থী রাহুল সিনহাও।
- রাজ্যসভার নির্বাচনে ছয় প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। তেলঙ্গানা থেকে প্রার্থী হচ্ছেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংঙ্ঘি, খ্রিস্টান নেতা ক্রিস্টোফার তিলক এবং ভেম নরেন্দ্র রেড্ডি। ফুলোদেবী নীতম ছত্তিসগঢ় থেকে, অনুরাগ শর্মা হিমাচল প্রদেশ থেকে, করমবীর সিং বৌধ হরিয়ানা থেকে প্রার্থী হচ্ছেন।
- ৮ মার্চ, রবিবার রাতে কলকাতায় আসবেন কমিশনের প্রতিনিধিরা। ৯ মার্চ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় বা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠক হবে।
- ১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক। ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার।
- ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ব্যারাকপুরে বিক্ষোভ দেখাল সিপিআইএম।
- দুবরাজপুরে বিজেপির পরিবর্তন যাত্রার প্রচার গাড়ি লক্ষ্য করে হামলা ও ব্যানার ছেড়ার অভিযোগ।
- সাধারণ ভোটারদের কোন মতেই বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এই সব দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছে মালদা জেলা কংগ্রেস।
- বৃহস্পতিবার মালদার চাঁচল বিধানসভার কলিগ্রাম কবরস্থানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শতাধিক মানুষ বিক্ষোভ দেখান।
- তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি যোগ দিলেন জোড়াফুল শিবিরে।
- হাওড়ার পিলখানার খুনের ঘটনায় দিল্লি থেকে গ্রেপ্তার হলো মূল দুই অভিযুক্ত হারুন ও রোহিত।
- হুগলির শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড ম্যানহোলে কাজ করার সময় মৃত্যু হলো এক শ্রমিকের, অসুস্থ হয়েছেন দুই কর্মী।
- শেওড়াফুলি স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আবর্জনার স্তুপে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
- বুধবার হোলির রাতে সামান্য বচসাকে কেন্দ্র গুলি চলল মালদার মানিকচকের মথুরাপুর কাহার পাড়ায়। সেই গুলিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের।
- বৃহস্পতিবার সাতসকালে মহানন্দা নদীতে এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার আট নম্বর ওয়ার্ডের চড়ক মাঠ সংলগ্ন এলাকায়।
- আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবিবার থেকে বুধ পর্যন্ত হবে বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ,বঙ্গের দু’প্রান্তেই বৃষ্টির আভাস।

Be the first to comment