রাজ্যসভা নির্বাচন, অভিষেক মনু সিংভি-সহ কংগ্রেসের ৬ প্রার্থীর নাম ঘোষণা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যসভা নির্বাচনে পাঁচ রাজ্যে ছয় প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নামী আইনজীবী অভিষেক মনু সিংভি সহ ছয় প্রার্থীর নাম অনুমোদন করেছেন। এর মধ্যে কংগ্রেসশাসিত তেলেঙ্গানা থেকে প্রার্থী করা হয়েছে অভিষেক মনু সিংভি ও ভেম নরেন্দার রেড্ডি কে। ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু থেকে প্রার্থী হয়েছেন যথাক্রমে ফুলো দেবি নেতাম, করমবীর সিং বৌধ, অনুরাগ শর্মা ও এম ক্রিস্টোফার তিলক।

এঁদের মধ্যে হিমাচল প্রদেশের প্রার্থী অনুরাগ শর্মা কাংড়া জেলা কংগ্রেস সভাপতি। ছত্তিসগড়ে ফুলো দেবি নেতাম আবার ও মনোনয়ন পেলেন, তেলেঙ্গানায় দুই প্রার্থীর মধ্যে একজনের জয় (অভিষেক মনু সিংভি!) নিশ্চিত হলেও অপর প্রার্থীও অন্য দলের ভোট পাবেন বলে তাঁদের আশা।
ছত্তিসগড়ে প্রয়োজনীয় ভোট না থাকায় প্রাক্তন সাংসদ বিশিষ্ট আইনজীবী কে টি এস তুলসী কে এবার আর মনোনয়ন দেয়নি দল।
আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*