রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার বিভিন্ন খাতে ভাতা চালু, পরিমাণ বৃদ্ধি করলেও প্রতিবন্ধীদের বরাদ্দ মানবিক ভাতা গত ১৫ বছরে বাড়েনি। এই ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবিতে আজ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষে রাসবিহারী মোড়ে অবস্থান বিক্ষোভ, সমাবেশ হয়। পুলিশ তাঁদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। নিজেদের দাবিতে অনড় থেকে প্রায় এক ঘন্টা তাঁরা পথ অবরোধ করেন।
পথচারী-সহ অন্যদের নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়ে
লিফলেট বিলি করেন।
তিনশোর বেশি প্রতিবন্ধী এই বিক্ষোভে অংশ নিলেও সরকারি ভাবে তাঁদের দাবিপত্র গ্রহণের জন্য কেউ ছিলেন না।
পরে তাঁদের আশ্বাস দেওয়া হয় যে আগামী রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে তিনি নিজে বা তাঁর প্রতিনিধিরা প্রতিবন্ধীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তাঁদের দাবি নিয়ে আলোচনা করবেন। সংগঠনের পক্ষে সৈকত কর জানান, সরকারের পক্ষে আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ তোলেন।

Be the first to comment