রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে অশান্তির বলি হলেন বিহারের পশ্চিম চম্পারনের বাসিন্দা আশিস কুমার। সূত্রের খবর, গত রবিবার ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মার্চেন্ট নেভির ক্যাপ্টেন আশিস কুমার তখন থেকে নিখোঁজ ছিলেন। ইরানের হামলায় তাঁর প্রাণ গেছে। আজ তাঁর পরিবার মৃত্যুর খবর পায়। তাঁদের ট্যাঙ্কারটি কাসব উপকূলে নোঙর করা ছিল। ইরানের ক্ষেপণাস্ত্র এর ওপর আঘাত হানে। আশিস কুমার তখন ইঞ্জিন রুমে ছিলেন। জাহাজে আগুন লাগায় তিনি আটকে পড়েন। আর বেরোতে পারেননি। আগুনে ঝলসে তিনি মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
আজ এই খবর এলে গোটা এলাকায় গভীর শোক ছড়িয়ে পড়ে। তাঁর ভাইও সবে মার্চেন্ট নেভিতে যোগ দিয়েছেন। দাদার এই পরিণতিতে বাকরুদ্ধ তিনি ও পরিবার।

Be the first to comment