ব্রিটিশ ‘বধ’ সেরে বিশ্বকাপ ফাইনালে ভারত

Spread the love

রোজদিন ডেস্ক :  ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস শেষের পরই ফাইনালের হাতছানি ছিল ভারতের সামনে। পুরো গ্যালারিই ধরে নিয়েছিল ফাইনালে যাচ্ছেই ভারত। শেষ পর্যন্ত তাই হল, ভারতকে খালি হাতে ফেরালো না পয়া মাঠ ওশাংখেড়ে। তবে সহজ ম্যাচ কঠিন করে জিতল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড শেষ হল ২৪৬ রানে। ৭ রানে জিতে বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। শেষ ওভারে ওয়াইড দিয়েও এক বড়সড় ছক্কা হজম করলেন শিবম দুবে। ৭ ওভারে দিলেন ২২ রান। ৭ উইকেটে ২৪৬ রানে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড। এর আগে টস হেরেও ব্যাট হাতে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন সঞ্জু, ঈশান, হার্দিকরা। ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানে শেষ করে ভারত। টি-২০ বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য অধরাই থাকল। তবে ছক্কার নজির গড়ল ভারতীয় ব্যাটাররা।এই প্রথম টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ১৯টি ওভার বাউন্ডারির রেকর্ড নিজেদের নামে করল মেন ইন ব্লু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*