প্রকৃত ভোটারের নাম বাদ নয়, দিল্লিতে সিইসি সমীপে প্রদেশ কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক :
একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, এই দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা রাজ্যে এস আই আরের উদ্ভুত পরিস্থিতি তে কিভাবে আমজনতার হেনস্থা হচ্ছে তা তুলে ধরেন। সাংসদ ঈশা খান চৌধুরী, প্রসেনজিৎ বসু, আশুতোষ চ্যাটার্জি প্রমুখ এই প্রতিনিধি দলে ছিলেন।
অন্যদিকে একই দাবিতে কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন বিমান বসু সহ বামফ্রন্টের এক প্রতিনিধি দল। বুধবার থেকে তাঁরা রাতভর সিইও র সঙ্গে দেখা করে দাবিপত্র দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করেন। মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি প্রমুখ এই বিক্ষোভে অংশ নেন। বৃহস্পতিবার সকালে যোগ দেন মুস্তাফি বানু, নিহত তমান্নার মাও। বামফ্রন্ট ও জনমতের চাপে সিইও তাঁদের সঙ্গে দেখা করতে রাজী হওয়ায় অবস্থান তুলে নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*