রোজদিন ডেস্ক : ভারতের প্রতিবেশী নেপালে বৃহস্পতিবার শান্তি পুর্ণ ভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ভোটের হার ৬০%। ছয় মাস আগে জেন জি-র প্রবল বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল কে পি এস ওলির নেতৃত্বাধীন জোট সরকার। দেশের অন্তবর্তী প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ছয় মাসের মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে এই নির্বাচন হোল।
ভোট গ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল নেপাল প্রশাসন। কোথাও বড় গোলমালের খবর না মেলায় স্বস্তিতে তারা।
নেপালের নির্বাচন কমিশন সুত্রে প্রকাশ, ৯ মার্চের মধ্যে ফলাফল জানা যাবে। আগে নির্বাচনের ফল প্রকাশ হতে অনেক বেশি সময় লাগতো। পাহাড়ি পথে ব্যালট বাক্স আনা ইত্যাদিতে সময় লেগে যেত। এবার নির্বাচন কমিশন যত শীঘ্র সম্ভব ফল প্রকাশের চেষ্টা করছে।
গত সেপ্টেম্বরের বিক্ষোভ আন্দোলনের পর নেপালের সার্বিক পরিস্থিতি এখনও পুরো স্বাভাবিক হয়নি।।থমকে গেছে বহু উন্নয়নমুলক কাজ। আন্দোলনের ফলে বহু সরকারি সম্পত্তি নষ্ট হয়,তা সংস্কার বাকি। দেশের আর্থিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক।আমজনতার আশা দেশে নতুন সরকার এলে সমস্যার সমাধানে দিশা মিলবে।
২৭৫টি আসনে কি ফলাফল হয়, নেপালবাসীরা এখন তার অপেক্ষায়।

Be the first to comment