রোজদিন ডেস্ক :
গুজরাটের সুরাটের কাপোদ্রায় একটি এমব্রয়ডারি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ২ জন প্রাণ হারালেন। আহত ১১ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ঘন কালো ধোঁয়ায় সংশ্লিষ্ট এলাকা ঢেকে যায়, কর্মীরা আতঙ্কে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ, দমকল,উদ্ধার কারীদের দল ঘটনা স্থলে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment