রোজদিন ডেস্ক :
রাজ্যে নির্বাচন পুর্ব হিংসার শিকার হলেন উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় তৃণমূল নেতা মোশিউর কাজি (৩৮)। আজ ভোরে ঝুরঝুরগাছা গ্রামে রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ মেলে। দেহটি আংশিক ভাবে একটি মোটা কম্বলে ঢাকা ছিল। পরিবার জানিয়েছে, গতকাল রাতে একটি ফোন পেয়ে তিনি বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও হদিশ মেলেনি। আজ ভোরে রাস্তার ধারে তাঁর রক্তে ভেজা মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, মোশিউর কাজিকে অত্যন্ত নিষ্ঠুর, নৃশংস ভাবে খুন করা হয়, তাঁর হাতের কবজি-সহ দেহের বিভিন্ন অংশে গভীর ক্ষত আছে।
নিহত টিএমসি নেতা এলাকার ১৭৮ নম্বর বুথের সভাপতি ছিলেন। এই হত্যার নেপথ্যে রাজনীতি আছে বলে পরিবারের অভিযোগ। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment