রোজদিন ডেস্ক :
বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালির প্রাক্তন দাপুটে নেতা শেখ শাহজাহানের জামিনের আবেদন আজ খারিজ হয়ে গেল। কলকাতা উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা রায় ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করেন৷ সিবিআই এর আইনজীবী অমাজিৎ দে জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে টিএমসি নেতা শাহজাহানের বাড়ি তল্লাশির উদ্দেশ্যে গিয়ে আক্রান্ত, রক্তাক্ত হয়েছিলেন ইডি আধিকারিকদের একটি দল। তাঁদের ফোন, ল্যাপটপ, টাকা ইত্যাদি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শাহজাহানের সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্যব্যাপী তোলপাড় ওঠে।
পরে তাঁকে রাজ্য পুলিশ গ্রেফতার করে। মামলা র ভার যায় সিবিআই ও পরে ইডি-র হাতে৷।
তদন্তের সময় শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ ওঠে।
আজ আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মামলায় যে সব নতুন তথ্য মিলবে, তার ভিত্তিতে নতুন করে তিনি জামিনের আবেদন করতে পারেন।
গত দু-বছরের বেশি কারাবন্দি থাকা শাহজাহানের বিরুদ্ধে এলাকাবাসীর এখনও অজস্র অভিযোগ।

Be the first to comment