- আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথম নির্বাচনী জনসভা করতে চলেছেন মমতা।
- ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে ভোটপ্রচার শুরু করতে চলেছেন।
- কমিশন সূত্রে খবর, ২০ মার্চ ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এখনও নিষ্পত্তি বাকি প্রায় ৩৩ লক্ষ।
- সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার পর নাম বাদ কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করা যাবে আবেদন। আপিল করতে হবে ট্রাইবুনালে।
- বালি, বেলুড়, লিলুয়া থেকে প্রায় শতাধিক পদ্ম কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
- বরাহনগরে দলের কর্মীকেই বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
- রবিবার সকালেও কুয়াশার দাপট অব্যাহত রাজধানী দিল্লিতে। রবিবার সকালে দিল্লির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
- হরমুজ় প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে খুলে না দিলে ইরানের বিরুদ্ধে চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে।
- শনিবার রাতেই ইজ়রায়েলের পারমাণবিক কেন্দ্র ডিমোনাতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ ছাড়াও আরাদ শহরেও মিসাইল হানা করেছে ইরানের সেনাবাহিনী।

Be the first to comment