- রবিবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রাখা হবে পাওয়ার প্ল্যান্টগুলিতে যাতে বিদ্যুতের কোনও ঘাটতি বা সঙ্কট দেখা না দেয়।
- এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী এই বৈঠক প্রসঙ্গে লিখেছেন, “পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করলাম। আমরা স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। কৃষকদের জন্য সারের জোগান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একাধিক আমদানির পথ তৈরি, রফতানির জন্য নতুন জায়গা খুঁজে নেওয়া সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা যুদ্ধের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
- বাংলায় ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লিস্টে থাকা ‘পাশ’ করা ভোটারদের একাংশের নাম জানিয়ে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে চলেছে আজ, সোমবার।
- পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে, তালিকা প্রকাশ ঘিরে কোনও অশান্তি না হয়।
- রবিবার চেতলায় দলীয় কর্মিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ‘যাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে বা এই প্রক্রিয়ার (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘সার’) জেরে যাঁরা সমস্যায় পড়বেন, তাঁদের আমরা আইনি সাহায্য করব।’
- অসমের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপি ছাড়লেন সেখানকার মন্ত্রী নন্দিতা গারলোসা। রবিবার কংগ্রেসে যোগ দিয়েছেন।
- বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী পেলেন হুমায়ুন কবীর। বাংলায় বিধানসভা ভোটে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধছে মিম।
- হুমায়ুন ঘোষণা করেন, তাঁর দল ১৮২টি আসনে প্রার্থী দেবে। দেড়শোর মতো আসনে প্রার্থীদের নামও ঘোষণা করেছে আম জনতা উন্নয়ন পার্টি।
- সোমবার সকালে আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা করতে আসা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে তৈরি হলো বিতর্ক। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। বয়স ৬০ বছর।
- আমেরিকার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট-এর দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় পদক্ষেপের ফলে বিশ্ব এখন আরও নিরাপদ ও সুরক্ষিত।

Be the first to comment