উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র একমাস বাকি। শাসক তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৪ মার্চ উত্তরবঙ্গ থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করবেন।
গত কয়েকটি নির্বাচনে প্রধান বিরোধী বিজেপি উত্তরবঙ্গে প্রভাব বিস্তার করেছে। সেখান থেকেই নিজের বঙ্গ বিজয়ের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী।

২৪ মার্চ তিনি ওখানে যাবেন। বুধবার থেকে জনসভা শুরু করবেন। প্রথমদিন তাঁর ময়নাগুড়ি, ডাবগ্রাম -ফুলবাড়ি ও মাটিগাড়ায় সভা করার কথা আছে।
সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
এবারের কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বহু সমাবেশ, রোড শো করবেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী সহ দলের এক ঝাঁক নেতাকে এনে সমাবেশ করবে বিজেপিও। কবে কে আসবেন তা নিয়ে আলাপ আলোচনা চলছে।
সূত্রে র খবর, দ্বিতীয় দফায় কলকাতায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর রোড শো করার কর্মসূচি নেওয়ার কথা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*