ডাক্তার দেখাতে এসে ফের আর জি করে মৃত্যু রোগীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মাত্র তিন দিনের মধ্যে ফের আর জি করে মৃত্যু হোল এক ব্যক্তির। আজ কাক ভোরে বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। নাক দিয়ে রক্তও বেরোচ্ছিল। নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা করা হয়। তাঁর শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে বলা হয়। ট্রমা কেয়ার থেকে ৫০ মিটার দূরত্বে হেঁটে যেতে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় রোগীর পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠেন। হাসপাতালের অব্যবস্থা এর জন্য দায়ী বলে অভিযোগ করেন। কেন তাঁকে ওখানে ফটকের পাশে সুলভ শৌচাগারে নিয়ে যেতে বলা হোল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও নীরব৷ পুলিশ গোটা বিষয় তদন্ত করছে। মৃতের পরিবার এই মর্মান্তিক মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্তর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷
গত শুক্রবারই লিফট আটকে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছিলেন দমদমের যুবক অরূপ ব্যানার্জি। যা নিয়ে এখন ও উত্তাল রাজ্য। এর রেশ না মিলোতেই আজ ভোরের এই মর্মান্তিক মৃত্যু ফের আর জি কর নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলো।
প্রাথমিক চিকিৎসার পর কেন তাঁকে হাসপাতালের মূল ফটকের কাছে সুলভ শৌচাগারে নিয়ে যেতে বলা হোল, কেনই বা তিনি হেঁটে যাচ্ছিলেন ইত্যাদি একাধিক প্রশ্নে সরগরম হাসপাতাল। আচমকা পড়ে গিয়ে হৃদরোগে তিনি প্রাণ হারিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এই সব নিয়ে এখনও চাপানউতর চলছে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় চিকিৎসা করতে আসা অন্যরা ও মর্মাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*