রোজদিন ডেস্ক :
কালিম্পং এর মংপুতে আজ কাকভোরে বিধ্বংসী আগুনের গ্রাসে চারটি বাড়ি, দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এখন অবধি কোন হতাহতের খবর নেই। শৈল শহর মংপুর এই অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, কাকভোরে চৌরাস্তার মোড় সংলগ্ন একটি বাড়িতে প্রথম আগুন লাগে। নিমেষের মধ্যে তা আশেপাশের বাড়ি, দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ প্রাণপণ চেষ্টা করে তা নেভানোর চেষ্টা করেন। দমকল এসে তা নেভানোর চেষ্টা করে। ঝোড়ো হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। আগুনে চারটি বাড়ি, দুটি দোকান খুব ক্ষতিগ্রস্ত হয়। আসবাবপত্র, নথিপত্র, টাকা ইত্যাদি সব হারিয়ে বাসিন্দারা হাহাকার করছেন।
খবর পেয়ে জিটিএ প্রধান অনীত থাপা, দীপেন ঠাকুরি সহ অনেকে সেখানে যান। দুর্গত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন। সৌভাগ্যক্রমে কারও প্রাণহানি হয়নি বলে অনীত থাপা জানান।

Be the first to comment