- সোমবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৩.৭৫ লক্ষ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বাণিজ্যিক জাহাজের উপর হামলা এবং হরমুজ-এর মতো আন্তর্জাতিক জলপথে বিঘ্ন ঘটানো সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
- দিল্লির হার্ড রক কাফেতে আগুন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ৭টি ইঞ্জিন।
- আগামী ২৬ মার্চ দুবরাজপুর বিধানসভার খয়রাশোল এর গোষ্ঠ ডাঙ্গাল মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ বাউরীর সমর্থনে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- বাংলায় বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে ২৮ মার্চ।
- ভারতীয় বায়ুসেনার অসমের চাবুয়া বিমান ঘাঁটি থেকে পাকড়াও আইএসআইয়ের গুপ্তচর।
- সোমবার বাজার খোলার পরেই সেনসেক্স নেমে যায় ১.৮৬ শতাংশ বা ১৩৯৬ পয়েন্ট। নিফটি৫০ নেমেছে ১.৭৯ শতাংশ বা ৪১৪ পয়েন্ট।
- অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ ৯ জেলায় ২৩টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
- এ বারও ভাঙড় থেকে লড়ছেন নওশাদ সিদ্দিকি। ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে আরাবুল ইসলামকে।
- চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনুভাই পাঞ্চোলির বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে কাজ করতে হবে।
- বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে ভাটপাড়া থানার পুলিশ প্রেম সাউ ওরফে বারমুন্ডাকে গ্রেফতার করে। ধৃতকে হেফাজাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ভাটপাড়া থানার পুলিশ ওই ওয়ার্ডের গঙ্গার ইটভাটার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
- সিউড়ির ডিএসএর আওতাধীন সুইমিং পুলটি পরিষ্কার করার সময় পুলের আউটলেট পাইপে থাকা একটি সাপ মাধাই মাহারা (৪৮)-র পায়ে কামরায়। সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
- যুদ্ধ বিধ্বস্ত ইরানের নাগরিকদের জন্য চাঁদা তুলছেন কাশ্মীরের শিয়া সম্প্রদায়ের লোকজন। বাদগাম, বারামুল্লার মতো শিয়া অধ্যুষিত এলাকা থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। নগদ টাকা ছাড়া সোনা, রুপোর গয়না, তামার জিনিসপত্রও সংগ্রহ করা হচ্ছে।
- আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্রে কোনও হামলা হবে না।
- ট্রাম্পকে কটাক্ষ করে ইরান বলল, ‘চাপের মুখে পিছু হটলেন।’

Be the first to comment