রোজদিন ডেস্ক :
মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রভাবে ভারত সহ বিভিন্ন দেশ উদ্বিগ্ন। এবার তা থামবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। হরমুজ প্রণালী না খুললে আগামীকাল ইরানের বিদ্যুৎ কেন্দ্রে জোরদার আক্রমণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আজ সামান্য সুর নরম করে তিনি তা পাঁচদিন পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন। এর ফলে আজ বিশ্ব বাজারে তেলের দামও একটু কমেছে।
এই ছাড়া ইরানের সঙ্গে তাঁদের বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, বেশ কিছু প্রধান বিষয়ে তাঁরা একমত হয়েছেন বলেও ট্রাম্প আজ দাবি করেন। বলেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী। আজ ফোনে তাঁদের সঙ্গে কথা হতে পারে।
ইরানে কার সঙ্গে তাঁর কথা হয়েছে, নাম না করে ট্রাম্প জানান তিনি ওই দেশের একজন সম্মানীয় শীর্ষ নেতা।
তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির কোন খবর তিনি জানেন না৷ তিনি জীবিত কিনা সেই বিষয়েও নিশ্চিত নন তিনি।
পশ্চিম এশিয়ার এই সঙ্কটে ভারত সহ বহু দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে জানিয়েছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে এই সঙ্কট সমাধান হোক তাঁরা চান।
তবে ইরান এখনও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতির ওপর সারা বিশ্বই নজর রেখেছে।

Be the first to comment