নির্বাচনের মুখে ফের কালী বন্দনা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচনের মুখে ফের কালি বন্দনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চৈত্র নবরাত্রির সপ্তম দিনে নিজের সমাজ মাধ্যমে “কালি কালি বলো রসনা” গানটি পোস্ট করেন তিনি। বলেন, “মাতৃ দেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।”
আরও একটি পোস্টে তিনি মা কালরাত্রির রূপের বর্ণনার একটি ভিডিও পোস্ট করে বলেন, “মা কালরাত্রিকে প্রণাম। তাঁর আশীর্বাদ সবার জীবনে সাহস নিয়ে আসুক। সঙ্কল্প ও সাফল্যে পথ সমৃদ্ধ করুক।”
উল্লেখ্য, রাজ্যে ভোটের মরসুমে জয় শ্রীরাম ধ্বনি গেরুয়া শিবিরে খুব একটা শোনা যাচ্ছে না। বরং রাজ্যের বেশির ভাগ মানুষের আরাধ্যা মা কালীতেই মন দিয়েছেন তাঁরা।
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের মঞ্চ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছিল। তিনি বক্তব্যও রেখেছিলেন মা কালীকে শ্রদ্ধা জানিয়ে।
আজ দলের সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন ও রাজ্য সফরে এসে আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তিভরে মা ভবতারিণীকে পুজো দিয়ে এসেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*