কমিশন নিযুক্ত একাধিক পর্যবেক্ষকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ, পর্দাফাঁস করে আক্রমণ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : এই রাজ্যের নির্বাচনে ভিন রাজ্যের আমলাদের একের পর এক কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করছে নির্বাচন কমিশন। এই পর্যবেক্ষকদের বেশির ভাগই বিজেপি ঘনিষ্ঠ। তাঁদের বিরুদ্ধে রয়েছে এক বা একাধিক ফৌজদারি অভিযোগ। কিন্তু শুধু বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে, তাদের বাংলার নির্বাচনে ছড়ি ঘোরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। কী কী অভিযোগ রয়েছে এই পর্যবেক্ষকদের বিরুদ্ধে, তার বিস্তারিত তথ্য তুলে ধরে কমিশন ও বিজেপির মুখোশ খুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, বিজেপি ও তার বি-টিম, ‘ভ্যানিশ কমিশন’, অন্যায় ভাবে ভোটের ফল বদলে দেওয়ার জন্য বাংলায় পর্যবেক্ষক পাঠাচ্ছে। এই পর্যবেক্ষকরা হলেন বিজেপির সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা ব্যক্তি। ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, দুর্নীতি এবং ঘুষের মামলায় অভিযুক্ত ব্যক্তি। কিন্তু আসল পর্যবেক্ষক হলেন বাংলার জনগণ। আর তারা সব দেখছেন। তারা দেখছেন বাংলার একাধিক প্রকল্পের বরাদ্দ টাকা কীভাবে আটকে রাখা হয়েছে। প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অনৈতিক ভাবে রাজ্যের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। বাংলাকে জোর করে দিল্লির কাছে তার মাথা নত করতে এবং যা তার ন্যায্য পাওনা চাইতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। সময় এসেছে জনগণের জবাব দেওয়ার, যে ভাষা বিজেপি বুঝতে পারে সেই ভাষাতেই। এদের পত্রপাঠ প্রত্যাখ্যান করুন। এর জন্য ধুপগুড়ি এবং কালচিনির জনগণ পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রার্থী ডাঃ নির্মলচন্দ্র রায় এবং বিরেন্দ্র বড়া-এর জন্য প্রতিটি ভোট একটি বজ্রপাতের মতো আঘাত হানবে, যে দলটি বাংলার মানুষের ধৈর্যকে আত্মসমর্পণ বলে ভুল করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*