আরও ২৩ জন রিটার্নিং অফিসার বদল করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার রাতে ফের ২৩ জন রিটার্নিং অফিসারকে বদল করল নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে যাদবপুর, কাঁথি, হলদিয়া, ময়না, সোনামুখী সহ একাধিক বিধানসভা কেন্দ্র। যে কোনও কেন্দ্রের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে গত সোমবার একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসার বদল করেছিল নির্বাচন কমিশন। তারই মধ্যে ছিল সুরজিৎ রায়ের নাম। তিনি সেই নন্দীগ্রামের বিডিও ছিলেন, যে কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এবার সেই শুভেন্দু ভবানীপুরের বিজেপি প্রার্থী। তাই রিটার্নিং অফিসার নিয়েও বেশি সতর্ক তৃণমূল। তারা এরমধ্যেই সুরজিত রায়কে নিয়ে অভিযোগ জানিয়েছে কমিশনে। সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। অভিযোগের পরই বিষয়টি খতিয়ে দেখে মুখ্য সচিবের কাছে তিনজন উপযুক্ত আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়। চিঠিতে কমিশন বিকল্প হিসেবে তিনজন আধিকারিকের নাম চেয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফে বিকল্প নাম পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*