- নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী বলেন্দ্র আজ শপথ নিলেন, শুভেচ্ছা নরেন্দ্র মোদির।
- উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ারে সভা করতে চলেছেন তিনি।
- রামনবমী উপলক্ষে রামমন্দিরে রামলালার বিশেষ পুজোর আয়োজন। ভিডিয়ো কলেই রামলালার সূর্য তিলকের অনুষ্ঠানের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যা চলছে সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিচ্ছে বিজেপি। ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাচ্ছে। দেশে বিজেপির জমিদারি চলছে। মানুষ জবাব দেবে। প্রথম এসআইআর লিস্টই তো এখনও পায়নি। কবে তালিকা প্রকাশ হয়েছে। কোনও নির্দেশ মানছে না।
- বিনপুরের সভা থেকে অভিষেকের তোপ, সংবিধান পাল্টানোর চেষ্টা করছে বিজেপি। গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার চেষ্টা করবে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন আদিবাসী ভাইবোনেরা।
- মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলতেই মারধরের অভিযোগ। বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আক্রান্ত ভোটকর্মী। নদিয়ার রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউটের ঘটনা।
- রানাঘাটের ভোটকর্মীকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, জেলাশাসক, জেলার পুলিশের সুপার, মহকুমাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
- কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কার্যত সতর্ক করলেন পুলিশকে। কুশমণ্ডির সভা থেকে সুকান্ত বলেন, পুলিশ যদি সোজা হয়ে যায় তাহলে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না।
- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের হেমচন্দ্র এলাকায় ভোট প্রচারে গিয়ে আক্রান্ত নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি।
- আজ রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে খবর। কিন্তু, সোমবারের মতো তা পিছিয়ে ফের মধ্যরাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
- পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার শাসক দলের বিরুদ্ধে অভিনব প্রচার করলেন। প্রচারে বেরিয়ে হাতে আলুর মালা নিয়ে জপলেন। আলু নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের চাষিরা।
- শিলিগুড়ির সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী শুক্রবার হঠাৎ প্রচারের মাঝে খালপাড়া অগ্রসেন রোডে অবস্থিত রাম মন্দিরে চলে আসেন। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।
- ইরানের কোম শহরে ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত ৬ জন।
- ইজ়রায়েলের ডিমোনা পারমাণবিক প্ল্যান্টের কাছে হামলা। এলাকায় শোনা গেল ভয়াবহ বিস্ফোরণ
- ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রকাশিত এক বার্তা অনুযায়ী, ট্রাম্প বলেছেন, ‘আগামী দিনে ভারতের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক আরও মজবুত হবে। প্রধানমন্ত্রী মোদী এবং আমি, আমরা দু’জনেই কাজ করতে জানি— এমন কথা বেশিরভাগের সম্পর্কেই বলা যায় না।’

Be the first to comment