ডিজিটাল আসক্তিতে প্রাণ হারাচ্ছে শিশু, তরুণ প্রজন্ম, উদ্বেগ ডেরেক ও’ব্রায়েনের

Spread the love

রোজদিন ডেস্ক : দেশে শিশু, তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান ডিজিটাল আসক্তি নিয়ে আজ রাজ্যসভায় গভীর উদ্বেগ ব্যক্ত করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার তিনি আর্জি জানান।
জিরো আওয়ারে এই প্রসঙ্গ তুলে ডেরেক ও’ব্রায়েন বলেন, শিশু, তরুণ প্রজন্মের মধ্যে এই ডিজিটাল আসক্তির জেরে বছরে কুড়ি হাজার জন আত্মহত্যা করছে। এই ভয়ংকর ডিজিটাল আসক্তি তাদের শরীর, মন নষ্ট করছে, অনিদ্রা, ব্যবহারে পরিবর্তন ইত্যাদি আনছে।
সমীক্ষায় দেখা গেছে, দিনে প্রায় আট ঘণ্টা তারা মোবাইল ফোনে ব্যস্ত থাকে, যা অত্যন্ত ক্ষতিকর।
৬৮টি দেশ স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে বলে তিনি জানান। এই ফোন ব্যবহার করতে বেশ কিছু নিদানও দেন তিনি। এই বিষয়ে সরকারকে গুরুত্ব দিয়ে জরুরি ব্যবস্থা নিতে আর্জি জানান।
উল্লেখ্য, বিদেশে বেশ কয়েকটি দেশে ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে লাগাম টানা হয়েছে।
এখানেও সরকারের তা চিন্তা ভাবনা করা দরকার বলে বিভিন্ন মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*