দশে দশ

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে এই সঙ্কটজনক পরিস্থিতি থেকে দেশকে বের করতে সকলকে “টিম ইন্ডিয়া” হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন।
  2. শনিবার নরেন্দ্র মোদী জেওয়ারে নির্মিত নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর প্রথম পর্যায়  উদ্বোধন করতে চলেছেন। প্রায় ১১,২০০ কোটি টাকা বিনিয়োগে এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছে।
  3. খারাপ আবহাওয়া, দুর্যোগের কারণে বিমানবন্দরে অবতরণে বাধা, মাঝ আকাশেই চক্কর খেতে হল স্বরাষ্ট্রমন্ত্রীকে। দীর্ঘক্ষণ আকাশে পাক দেওয়ার পর অবশেষে রাত ১ টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহের চার্টার্ড বিমান।
  4. পূর্ব ঘোষণা মতো এসআইআরে বিবেচনাধীনদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হল শুক্রবার।
  5. গত নির্বাচনের সময় যে সব অপরাধমূলক মামলা হয়েছিল সেগুলির তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে।
  6. রানাঘাটে শিক্ষককে মারধরের ঘটনায় সাসপেন্ড ২ কর্মী, শোকজ করা হয়েছে বিডিও-কেও।
  7. আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার শনিবার ভোরে বালিগঞ্জ প্লেসে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি-র।
  8. পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানা এলাকায় ঝড়ের তাণ্ডবে পুলিশের গাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো কনস্টেবল সন্তোষ ছেত্রী (৫৯)-র।
  9. আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

  10.  গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-কে কাঠমান্ডুর জেলা পুলিশ রেঞ্জ থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*