তুষার ধসে জোজিলা গিরিপথে সাত জনের মৃত্যু, আহত পাঁচ, বন্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক

Spread the love

রোজদিন ডেস্ক : তুষার ধসে লেহ-লাদাখের জোজিলা গিরিপথে সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধসের জেরে একাধিক গাড়ি চাপা পড়ে এই মর্মান্তিক ঘটনা হয় বলে প্রকাশ। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জিতেন্দ্র সিং এই খবর জানান।
আজ বিকেলে এই ভয়ংকর তুষার ধসে র ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সেনা, আধাসেনা-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করছেন।
জোজিলা গিরিপথ ছাড়া শ্রীনগর-লেহ সড়কের আরও কয়েকটি এলাকাতেও ভূমিধস হয়েছে বলে খবর।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান।
অবরুদ্ধ জোজিলা সড়ক মুক্ত করার সব রকম চেষ্টা চলছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*