পড়ুয়াকে “জঙ্গি” বলে সম্বোধন, বেঙ্গালুরুতে অধ্যাপক সাসপেন্ড

Spread the love

রোজদিন ডেস্ক : এক সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াকে উপর্যুপরি “জঙ্গি” সম্বোধন করায় বেঙ্গালুরুতে এক অধ্যাপক সাসপেন্ড হলেন। এই ঘটনায় শিক্ষা মহলে বিতর্ক দেখা দিয়েছে। পড়ুয়ার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর তীব্র প্রতিবাদে সরব হয়েছেন একাধিক মানুষ।
অভিযোগ, গত ২৪ মার্চ পিইএস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুরলিধর দেশপান্ডে এক পড়ুয়া বাইরে যেতে চাইলে তাঁকে তিরস্কার করেন। বলেন, জঙ্গি কোথাকার!! লজ্জা করে না!!
এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য দেখা দেয়। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউ) এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। তাঁরা পড়ুয়ার বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে অধ্যাপককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অভিযুক্ত অধ্যাপক ইরানের যুদ্ধর জন্য ওই পড়ুয়াকে দায়ী করেন, বলেন, ট্রাম্প এসে ওকে নিয়ে যাবে, ও নরকে যাক ইত্যাদি।
এই ঘটনায় ক্ষুব্ধ পিইএস বিশ্ববিদ্যালয় গতকাল অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপকের এমন আচরণে বিভিন্ন মহল নিন্দায় মুখর হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*