রোজদিন ডেস্ক : সবে বক্তব্য শেষ করে সভামঞ্চ থেকে চলে গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আচমকাই সেই সভামঞ্চের একাংশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আজ দুপুরে বীরভূমের লাভপুরে এই ঘটনা। সূত্রের খবর, ভিড়ে ঠাসা এই জনসভায় নির্বাচনী প্রচার সেরে সবে চলে গেছেন অভিষেক ব্যানার্জি। আচমকাই মঞ্চের ওপরের দিকে এক কোণ থেকে প্রথম আগুনের শিখা দেখা যায়। ক্রমে তা ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
দ্রুত পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। জেলার এসপি সূর্যপ্রতাপ যাদব সহ নিরাপত্তা বাহিনীর মানুষজনও দ্রুত সেখানে যান। কম সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল। পুলিশ, দমকল কিভাবে আগুন তা লাগলো তদন্ত করছে।

Be the first to comment