দীর্ঘ অপেক্ষার পর কংগ্রেসের তালিকা প্রকাশিত হতে চলেছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
দীর্ঘ অপেক্ষার পর শনিবার মধ্যরাত বা রবিবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তালিকা প্রকাশিত হতে চলেছে। এই বিষয়ে আলোচনার জন্য আজ দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ প্রদেশ নেতাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন তাঁরা। তালিকায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার সহ বহু প্রবীণ, নবীন প্রার্থীরা থাকবেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।
রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর জানান, ২৯৪ টি আসনেই তাঁরা প্রার্থী দেবেন। ২৮৬টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি ৮টি আসনে আগামী একদিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে।
দীর্ঘ দু-দশক পর রাজ্যে বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
এই নিয়ে কর্মী সমর্থকরাও উৎসাহিত। তবে অন্য সব দলের প্রার্থী তালিকা প্রায় বেশির ভাগ ঘোষণা হলেও তাঁদের প্রার্থী তালিকা না বেরোনোয় কিছুটা হলেও চিন্তিত তাঁরা। রবিবার তালিকা প্রকাশিত হবে ধরে নিয়ে চনমনে হয়ে উঠেছেন কর্মী সমর্থকরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*