রোজদিন ডেস্ক : সরকারি স্বাস্থ্য কেন্দ্রের আবাসনের চাঙড় ভেঙে মর্মান্তিকভাবে প্রাণ হারালো এক শিশু। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এই ঘটনায় এলাকায় যুগপৎ ক্ষোভ, শোক ছড়িয়েছে। সন্তানহারা পিতা সোনু বেসরা হাহাকার করে বলেন, বহুবার আবাসনের বেহাল অবস্থা মেরামত করার আর্জি জানিয়েও কোন ফল হয়নি।
স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অনেকে স্বীকার করেন, কর্মীদের আবাসন মেরামতের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি।
স্থানীয় টিএমসি নেতা, বিদায়ী বিধায়কের দাবি, এলাকা উন্নয়য়ের টাকা দিয়ে এর সংস্কার করার ব্যবস্থা করেছেন।
এর জন্য কেন্দ্রকে দায়ী করেন তিনি। বিজেপি প্রার্থী মথুরা ঘোষ শোকার্ত পরিবারকে গিয়ে সমবেদনা জানান।
মাত্র চার বয়েসে কন্যা শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ তার মা, পরিবার।

Be the first to comment