- সবাইকে ঐক্যবদ্ধ থেকে জ্বালানি সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবিলা করার আবেদন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, এর আগে কোভিডের সময়ে বিশ্ব জুড়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। দীর্ঘ দিন ওই সমস্যার মধ্যে থাকতে হয়েছে আমাদের। কোভিড সমস্যা থেকে বের হয়ে নতুন ভাবে উন্নতির পথে হাঁটতে শুরু করেছিলাম আমরা। কিন্তু এখন যুদ্ধ এবং সংঘাতের জেরে নতুন এক সমস্যা দেখা দিয়েছে।
- প্রয়াত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া।
- রাহুলের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত।
- পুরুলিয়ার মঞ্চ থেকে মমতা বলেন, মা-বোনেরা নির্বাচনের দিন ভাল করে পাহারা দেবেন। ওদের পরিকল্পনা হচ্ছে, আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত হচ্ছে। দিল্লির চক্রান্ত। ওই চক্রান্ত ব্যর্থ করে দেব।
- নওদার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে একমাস পরে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, বাকি জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না।
- বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বহরমপুর কেন্দ্র থেকে লড়বেন। মৌসম বেনজির নূর মালদহের মালতীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন। সোমেন মিত্রর পুত্র, রোহন মিত্র লড়বেন বালিগঞ্জ আসন থেকে। বাঘমুন্ডি থেকে লড়বেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো।
- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের মুল্টি অঞ্চলের মুল্টি গ্রামে ভোটার তালিকা থেকে প্রায় ৩৩ জনের নাম বাদ পড়ায় উত্তেজনা ছড়ায়।
- তিনটি সাপ্লিমেন্টারি লিস্টে ২৪ লক্ষ ১০ হাজারের নাম প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। এবার থেকে কমিশন প্রতিদিন তালিকা প্রকাশ করবে।
- তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। দল এবার তাঁকে টিকিট দেয়নি।
- ধুলিয়ান পৌরসভার হিজলতলা মাঠপাড়া এলাকা থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে।

Be the first to comment