রোজদিন ডেস্ক :
ছত্তিসগড়ের সুকমার পোলমপল্লীতে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদী কমান্ডার মুচাকি কৈলাস প্রাণ হারিয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে আজ নিরাপত্তা বাহিনী ওখানকার গভীর বনে অভিযান করে। পরে তাঁরা অস্ত্র, বারুদ সহ মাওবাদী নেতার দেহ উদ্ধার করেন। নিহত এই মাওবাদী নেতার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, সাধারণ মানুষদের হত্যা-সহ বহু অভিযোগ ছিল।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী ৩১ মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যে বহু মাওবাদী সরকারের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছেন। অনেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।
এখন ও দেশের মাওবাদী অধ্যুষিত এলাকায় অনেকে গা ঢাকা দিয়ে আছে বলে সরকারের অনুমান।

Be the first to comment