রোজদিন ডেস্ক : অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যু কার্যত স্তব্ধ করে দিয়েছে টলিপাড়াকে। টলিউড থেকে রাজ্য প্রশাসন, সবাই রাহুলের পরিবারের পাশে রয়েছেন।
এদিকে খবর, সোমবার তমলুক হাসপাতালে অভিনেতার দেহের ময়নাতদন্ত করা হবে। তারপরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে কলকাতায় আনা হলে আরও একবার ময়নাতদন্ত করা হতে পারে। এদিকে রাহুলের মৃত্যু নিয়ে একাধিক মত উঠে আসছে। এরই মধ্যে উঠে আসছে গুরুতর অভিযোগ, অনুমতি ছাড়াই নাকি শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। অভিযোগ উঠেছে খোদ ওড়িশা পুলিশের তরফে। যদিও এটা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গোটা ঘটনা নিয়ে তালসারি পুলিশের সঙ্গে দিঘা পুলিশ যোগাযোগ করেছে। এরই মধ্যে ওই ধারাবাহিকের গল্পের লেখিকাও জানিয়েছেন গল্পে কোথাও সমুদ্রের কথা ছিল না। এতে সন্দেহ আরও বেড়েছে। সবমিলিয়ে রাহুলের মৃত্যু একরাশ প্রশ্ন তুলে দিয়েছে।

Be the first to comment