নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট রাজনীতিতে বাংলা সরগরম । এরই মধ্যে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে ।নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আজ মনোনয়ন দাখিল করবেন ।রবিবারই সল্টলেক এর দপ্তর থেকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে তাঁর হাতে দলের প্রতীক তুলে দেন। আজ সোমবার হলদিয়ার এসডিও অফিসে নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী ।সভাপতি শমীক ভট্টাচার্য আরও জানান, মনোনয়ন জমা দেবার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, উত্তর প্রদেশের মন্ত্রী জিপিএস রাঠোর ।শুভেন্দু অধিকারী জানান, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য বিজেপি অনেক আশা নিয়ে তাঁর ওপর গুরুদায়িত্ব দিয়েছে। তাঁর প্রথম এবং প্রধান কাজ হবে আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য তাঁকে ১১ মাস সাসপেন্ড করেছিল ।১০৪ বার তিনি কোর্টেও যান এছাড়া ২৯টি ফৌজদারী মামলা করা হয় তার বিরুদ্ধে। তাঁর মতে এই সমস্তই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*