দশে দশ

Spread the love
  1. আজ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার, এমনটাই সূত্রের খবর।
  2. অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পরে কলকাতায় আনা হবে।
  3. আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী।
  4.  রবিবার শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
  5. ২০২৭ সালের জনগণনায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। লিভ-ইন সম্পর্কে থাকা যুগলরা ‘বিবাহিত দম্পতি’ হিসেবে বিবেচিত হবেন। তবে, শর্তসাপেক্ষে। তাঁদের প্রমাণ দিতে হবে তাঁদের সম্পর্ক স্থায়ী।
  6. সোমবার, ৩০ মার্চ থেকে শুক্রবার, ৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন মুম্বই ও সেখানকার শহরতলি এলাকায় ‘টিফিন ডেলিভারি’ বন্ধ রাখবেন ডাব্বাওয়ালারা।
  7. মহারাষ্ট্রের ভান্ডারা থেকে কংগ্রেস সাংসদ প্রশান্ত পাডোলে দিল্লির ফ্লাইট ধরতে নাগপুর বিমানবন্দরে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন কংগ্রেস সাংসদ । তাঁর গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
  8. দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, হাইকোর্ট-সহ বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত ১,০০০-এরও বেশি ভুয়ো হুমকির বার্তা পাঠানোর অভিযোগে ৪৭ বছর বয়সি শ্রীনিবাস লুইস নামের এক ব্যক্তিকে কর্ণাটকের মাইসুরুতে তাঁর ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
  9. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া দাবি, চাপের মুখে ওয়াশিংটনের ১৫ দফা শান্তি-প্রস্তাব গ্রহণ করেছে তেহরান। ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ়ে আমেরিকার ২০টি তেলের ট্যাঙ্কারকেও যাওয়ার অনুমতি দিয়েছে।
  10. আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনও চুক্তিতে সম্মতির কথা স্বীকার করেনি। বরং তারা এই প্রস্তাবকে ‘একপেশে’ ও ‘অন্যায্য’ বলে সমালোচনা করেছে, যদিও কূটনৈতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি তেহরান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*