রোজদিন ডেস্ক : আজ সপ্তাহের শুরুতেই শিয়ালদহের বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। গোবরডাঙা স্টেশনে পয়েন্ট খারাপের জেরে এই সমস্যা হয় বলে প্রকাশ। আপ ডাউন দু-দিকেই ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীসাধারণ। এই শাখায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। বিশেষত সপ্তাহের প্রথম দিন হওয়ায় সমস্যা আরও বাড়ে। দীর্ঘক্ষণ এই সমস্যা চলার পর বেলার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানা যায়।

Be the first to comment