সবুজ দূতের সম্মান পেলেন সিপিএমের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন হোক বা সভা সমাবেশ, পরিবেশ নিয়ে রাজনীতিবিদদের খুব একটা কথা বলতে শোনা যায় না। এই বিষয়ে ব্যতিক্রমী বক্তব্য রেখে আমজনতার একাংশের মন জয় করেছেন সিপিএমের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, টিভি-র পর্দায় পরিচিত মুখ পার্থপ্রতিম বিশ্বাস এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু জয় পাননি। এই নিয়ে অবশ্য খুব একটা ভাবিত না তিনি। দলের নির্দেশে তাঁরা প্রার্থী হন, জয় পরাজয়ে কিছু আসে যায় না, এমনই মনোভাব তাঁদের।
পার্থপ্রতিম বিশ্বাস চান, রাজনীতির পাশে পরিবেশ রক্ষায় সচেতন হন রাজ্যের আমজনতা। সুস্থ স্বাভাবিক পরিবেশই পারে সুস্থ শারীরিক, মানসিকতা গড়ে তুলতে, এমনই মনে করেন তিনি।
পরিবেশ নিয়ে তাঁর নিরলস প্র‍য়াসকে সম্মান জানিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। পেয়েছেন “সবুজ দূত”-এর সম্মান। এতে খুশি তাঁর অনুগামী, ছাত্রছাত্রী, সহকর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*