রোজদিন ডেস্ক : নির্বাচনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে বেশ কিছু রদবদল হল। স্বাস্থ্য দফতরের আধিকারিক রাহুল নাথ যুগ্ম নির্বাচনী আধিকারিক হলেন। সিইও-র প্রস্তাব মেনে এই রদবদল হল বলে সরকারি সূত্রে জানা যায়।
এই সূত্রে প্রকাশ, দফতরের অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্ত ও সুপ্রিয় দাস-কে যথাক্রমে শ্রম দফতর ও খাদ্য ও প্রক্রিয়াকরণ, উদ্যান পালন দফতরের অতিরিক্ত সচিব করা হল।
সিইও দফতরের যুগ্ম সচিব মিঠু দত্ত হলেন সংখ্যালঘু ও মাদ্রাসা দফতরের যুগ্ম সচিব।
ডেপুটি সিইও সুব্রত পাল-কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সিনিয়র ডেপুটি সচিব করা হল।
এই দফতরের অতিরিক্ত সচিব রাহুল নাথ এলেন সিইও দফতরের যুগ্ম সচিব পদে।
অন্যদিকে আজ কলকাতা উচ্চ আদালতে রাজ্যে ঢালাওভাবে নির্বাচন কমিশন আধিকারিকদের বদলি করা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এই সব নিয়ে রাজ্য ক্ষুব্ধ। আজ সিইও দফতরেরও রদবদল হল।

Be the first to comment