ফর্ম ৬ নিয়ে কমিশনের ভূমিকায় এর কর্মপদ্ধতি ও অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি ও অভিসন্ধি নিয়ে এবার গুরুতর প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কমিশনের একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে গুরুতর অভিযোগ তোলেন তিনি। অভিষেক লেখেন, আমরা যা দেখছি তা গভীর উদ্বেগজনক। এর (ভিডিয়ো) মধ্যে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার একটি মিলিত চেষ্টার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। গোটা কর্মকাণ্ডের কেন্দ্রে বিজেপি এবং নির্বাচন কমিশন রয়েছে। কিন্তু তাঁরা অন্যদিকে তাকিয়ে আছে। মানুষের এটা জানার অধিকার আছে তাদের ভোটাধিকারের কি হচ্ছে? এটা কোনও সামান্য সমস্যা নয়, এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মূল বিষয়। আমরা বেশ কয়েকটি জেলা থেকে নির্ভবযোগ্য রিপোর্ট পাচ্ছি যে বিপুল সংখ্যক ফর্ম ৬ ( নতুন ভোটার) জমা করা হচ্ছে যেভাবে তাতে অনেক প্রশ্ন উঠছে। এগুলি রুটিন সংযোজন নয়। এটা গুরুতর উদ্বেগের বিষয় যে এই এন্ট্রির অনেকগুলি এমন ব্যক্তিদের নামের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে যাদের বাংলার সঙ্গে কোনও যোগই নেই। যারা এই রাজ্যে থাকে না, এখানে কাজ করে না এবং রাজ্যে কোনও অস্তিত্ত্বই নেই। ভিডিওটি কেবল এই উদ্বেগকে বাড়িয়ে তুলছে। এটি দেখায় যে হাজার হাজার এই জাতীয় ফর্ম প্রসেস করা অবস্থায় পড়ে রয়েছে।এই ঘটনা কমিশনের কার্যপদ্ধতি এবং উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন জাগাচ্ছে। নির্বাচনের সময় অন্যান্য রাজ্যেও আমরা এ জিনিস দেখেছি বাংলাকে সে পথে যেতে দেওয়া যাবে না। এক মুহূর্ত সময় নিন এটি দেখার জন্য। প্রশ্ন করুন। কারণ এটি কেবল রাজনীতি নয় – এটি আমাদের ভোটাধিকার রক্ষা করার বিষয়। এটাই বিজেপি বাংলার উপর চাপিয়ে দিতে চায় এটাই তাঁদের ‘পরিবর্তন’। নির্বাচন কমিশনকে যার উত্তর দিতেই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*