আমলা-সহ ব্যাপক হারে বদলি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ উচ্চ আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালত রাজ্যে পদস্থ আমলা-সহ ব্যাপক হারে বদলি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা তৃণমূলের মামলা খারিজ করে দিলো।
আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসাররথি সেনের বেঞ্চ এই সব মামলাই খাতিজ করে দেন।
রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকেই মুখ্য সচিব-সহ একাধিক পদস্থ আমলা, পুলিশ আধিকারিক সহ বহু সরকারি আধিকারিক, কর্মীদের ঢালাও বদলি করছে নির্বাচন কমিশন। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই সব নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অর্ক কুমার নাগ। এর হয়ে সওয়াল করেন কল্যাণ ব্যানার্জি। তিনি এই ব্যাপক বদলিতে কমিশনের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন।
কমিশন এর পালটা জানায়, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই এই সব বদলি। ভোটমুখি অন্য রাজ্যে ও এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের আইনজীবীর দাবি।
আজ উচ্চ আদালত এই সংক্রান্ত মামলা খারিজ করে দেয়। কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ হবে না বলেই বার্তা দেয়।
এতে রীতিমত হতাশ শাসক শিবির। প্রসঙ্গত, যত দিন যাচ্ছে, কমিশনের বিভিন্ন পদক্ষেপ, ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে রাজ্যের শাসক দল। যা নিয়ে রাজনৈতিক মহল ও সরগরম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*