রোজদিন ডেস্ক : বিহারের নালন্দায় মাধদা শীতলা মন্দিরে আজ পদপিষ্ট হয়ে আট মহিলা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বহু মানুষ আহত। প্রাথমিকভাবে জানা যায়, পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে বহু মানুষের ভিড় উপছে পড়ে।
হুড়োহুড়িতে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে পদপিষ্ট হয়ে অন্তত আট মহিলা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতদের পরিবারের আর্তনাদে মন্দির চত্বর-সহ সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া।
কি ভাবে এই ঘটনা হল পুলিশ তদন্ত করছে।
পুজো দিতে এসে এই মর্মান্তিক ঘটনায় বিভিন্ন মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment