আরো ১২

Spread the love
  1. রাজ্য জুড়ে চলছে ভোটের প্রচার। আজ মঙ্গলবার চন্দ্রকোণা, গড়বেতা ও বিষ্ণুপুরে তিনটি জনসভা মুখ্যমন্ত্রীর।
  2. উত্তরবঙ্গে দুটি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করণদিঘি ও বালুরঘাটে।
  3. সোমবার থেকে শুরু হয়েছে প্রথম পর্বের মনোনয়ন পর্ব। প্রথমদিনেই জমা পড়ল ৭৮টি মনোনয়ন। আজ দ্বিতীয় দিন।
  4. আদালতে ধাক্কা রাজ্যের। আইপিএস ও আইএএসদের দেদার বদলি, কমিশনের বিরুদ্ধে রাজ্যের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট।
  5. বিডিও, আইসি এবং ওসি বদলি নিয়ে দায়ের হওয়া আরও একটি জনস্বার্থ মামলাও মঙ্গলবার খারিজ করেছে আদালত।
  6. চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।
  7. বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠক লড়বেন চৌরঙ্গী কেন্দ্রে।
  8. পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, সোমবার রাতে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড় আর বজ্রপাত দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু, কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা।
  9. অ্যাডজুডিকেশনে থাকা এখনও পর্যন্ত ৪২ লক্ষেরও বেশি নামের নিষ্পত্তি, ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন।
  10. বিহারের নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলা ভক্তের মর্মান্তিক মৃত্যু
  11. ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ঘোষণা করল রাজ্য প্রশাসন।
  12. রাহুলের মৃত্যুতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের দাবি ওই প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে ব্ল্যাক লিস্ট, ও অভিনেতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*