মহাবীর জয়ন্তীতে পুজো দিয়ে ভবানীপুরে প্রচারে শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক : আজ জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীরের জন্মবার্ষিকী। আজ মহাবীর জয়ন্তীতে ভবানীপুর জৈন মন্দির পুজো দিতে এলেন শুভেন্দু অধিকারী।মহাবীরের আশীর্বাদ নিয়ে আজ ভবানীপুরে প্রচার শুরু করবেন তিনি। সকলের জীবনে অহিংসা করুণা এবং দয়া ছড়িয়ে পড়ুক এই আশীর্বাদই তিনি ভগবানের কাছে কামনা করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অহিংসা ও করুণার বার্তা দিয়েছেন ।তার মতে সনাতন বিরোধী হিন্দু বিরোধী মমতা সরকারের পরাজয় আসন্ন।এরপর তিনি ভবানীপুরে ভোট প্রচারে সাধারণ মানুষের কথা শুনবেন বলে মনে করা হচ্ছে। এখান থেকে সোজা মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে যাওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*