রোজদিন ডেস্ক : কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ আজ দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন। দলের সদর দফতরে তাঁর এই যোগদান পর্বে দুই বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন।
রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে কিংবদন্তি, জনপ্রিয় টেনিস তারকার দলে যোগদানে উল্লসিত গেরুয়া শিবির।

এর আগে ২০২১ সালে রাজ্যের শাসক তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। গোয়া বিধানসভা নির্বাচনে দলের পক্ষে তাঁকে ওই রাজ্যে পাঠানো হয়েছিল। যদিও পরে তাঁকে তৃণমূলে তেমন সক্রিয় দেখা যায়নি।
গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কলকাতা সফরকালে তাঁর সঙ্গে লিয়েন্ডার পেজের দীর্ঘ বৈঠক হয়। তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে ইঙ্গিত মিলেছিল। আজ দলের সদর দফতরে তাঁকে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতারা স্বাগত জানান। রাজ্য, দেশ তথা বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় দলে যোগদান করায় খুশি তাঁরা। বিধানসভা নির্বাচনে যা নতুন মাত্রা যোগ করলো বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment