- রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তোপের মুখে রাজ্য পুলিশের ডিজি। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যেই চিহ্নিত করতে হবে দোষীদের, করতে হবে গ্রেফতার। সাফ নির্দেশ সিইসি-র।
- কালিয়াচকের ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট।
- মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের উপরে হামলার ঘটনার তদন্ত করবে এনআইএ।
- কালিয়াচকের ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।
- বৃহস্পতিবারে অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই দিন সন্ধ্যা পর্যন্ত মোট ৫২ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে।
- কাঁথির সভা থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের— ‘দল যাঁকে প্রার্থী করেছে, আমার ভালো লাগুক না লাগুক তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই।’
- নবগ্রামের তৃণমূলের বিদায়ী বিধায়ক কানাই মণ্ডল যোগ দিলেন বিজেপিতে।
- তনয় শাস্ত্রীই যোগ দিলেন বিজেপিতে। এদিন হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।
- বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর নরসিংহপুর এলাকায় ১১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান নরসিংহপুর এলাকার স্থানীয় বাসিন্দারা।
- পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই ১২০০ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Be the first to comment