মালদহ কাণ্ডের জের, একাধিক রদবদল করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : মালদা কাণ্ডের জেরে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ। মালদা ডিভিশনের কমিশনারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব মহম্মদ গুলাম আলি আনসারিকে। পাশাপাশি, শ্রম দফতরের সচিব অবনীন্দ্র সিংহকে বর্ধমান ডিভিশনের কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার করা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তকে। জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অনুপ কুমার আগরওয়াল। অন্যদিকে, পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে শ্রম দফতরের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিংহ মীনা পেয়েছেন কৃষি বিপণন দফতরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরেরও দায়িত্ব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিনোদ কুমারকে প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরের দায়িত্বও সামলাতে বলা হয়েছে। এছাড়া, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদকে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*