দশে দশ

Spread the love
  1. নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এমনকী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
  2. আজই মালদহের কালিয়াচকে যাচ্ছে এনআই-এর একটি টিম। প্রায় ১০ জন সদস্য রয়েছে টিমে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন এনআইএ সদস্যরা।
  3. ভবানীপুরের প্রার্থী তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ জানাল তৃণমূল। ভোটারদের উপর হামলা করার উস্কানি দিচ্ছে বলে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।
  4. বৃহস্পতিবার দুপুর থেকে কোনও খোঁজ মিলছে না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে।
  5. পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করল সিপিআইএম। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আইএসএফকে ছেড়ে দিয়েছে বামফ্রন্ট।
  6. পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নামে এ রকমই এক ভুয়ো ‘নির্দেশিকা’ ঘিরে বৃহস্পতিবার দিনভর সামাজিক মাধ্যমে তোলপাড় চলল। সংসদ সভাপতি পার্থ কর্মকার এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরের কোনও সত্যতা নেই। এটা সম্পূর্ণ ভুয়ো ও বানানো। সংসদের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।
  7.  রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হল রাঘব চাড্ডাকে। তাঁর বদলে আম আদমি পার্টির অশোক মিত্তলকে নিয়োগ করা হয়েছে রাজ্যসভার ডেপুটি লিডার পদে।
  8. মধ্যপ্রদেশের ছাতারপুর-এ অবস্থিত জনরাই টোরিয়া মন্দিরে উন্মোচন করা হল ৫১ ফুট উঁচু হনুমান মূর্তি। প্রায় ১৭১ কুইন্টাল অষ্টধাতু (আট ধরনের ধাতুর সংমিশ্রণ) দিয়ে তৈরি করা হয়েছে এই দেবমূর্তিটি।
  9. জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভ্যালেসা অঞ্চলে ন্যাশনাল হেলথ মিশন-এর চিকিৎসাকর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন।
  10. ইউএসএ সেনার চিফ অফ স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*