রোজদিন ডেস্ক :
এন আর এস হাসপাতালে সিসিইউ এর ছাদের চাঙড় ভেঙে চাঞ্চল্য দেখা দিয়েছে। গত পয়লা এপ্রিলের ঘটনা। অল্পের জন্য ওখানে থাকা বারো জন রোগী রক্ষা পেয়েছেন। তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
সূত্রের খবর, মেডিসিন বিভাগের ছয় তলায় আচমকাই ছাদের চাঙড় ভেঙে পড়ে। আতঙ্কিত রোগী, কর্তব্যরত চিকিৎসক, কর্মীরা। দ্রুত সরানো হয় রোগীদের। এই ঘটনায় হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চাঙড় ভেঙে পড়ে ঘরের মেঝেও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। উদ্বেগ ছড়িয়েছে সব মহলেই।

Be the first to comment